ঢাকা জেলাধীন নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিকারীপাড়া গ্রামে ইছামতি নদীর তীরে অতি মনোরম প্রাকৃতিক পরিবেশে ঐতিহ্যবাহী শিকারীপাড়া তারাশংকর কালীশংকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি ১৯৩২ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়ে আজও দক্ষও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা যথাযথ পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে অতি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। আমি কৃতজ্ঞতা জানাই সেসকল জ্ঞানী মনিষীদের যাঁদের একান্তিক প্রচেষ্ঠায় অর্থ-সম্পদদানের মাধ্যমে অত্র এলাকার হত দরিদ্র, মেহনতি ও অশিক্ষিত মানুষের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দক্ষ জনসম্পদ তৈরীর প্রয়াসে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
পড়ালেখার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর সহপাঠক্রমিক কাজ অত্যন্ত জরুরী। এটা মানুষের মনের সংকীর্নতা ও দৈন্যতাকে দূর করে সাদামনের অধিকারী করে গড়ে তোলে। শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী সকলকেই বই পড়ার সুঅভ্যাসটি অর্জন করতে হবে। ডিজিটাল বাংলাদেশ নির্মানে তথ্য প্রযুক্তির প্রসার ও মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষাদানের ব্যপকতা ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আশা করছি অত্র বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী পরিপূর্ন অর্থে শিক্ষা গ্রহন করবে এবং জীবনের প্রতিটি পদে তার স্বাক্ষর রেখে যাবে। শিক্ষাদীক্ষা, সাহিত্য সংস্কৃতি, খেলাধুলাসহ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অত্র প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
পরিশেষে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট জ্ঞানী-গুনীদের প্রতি আবারো শ্রদ্ধা ও কৃতজ্ঞ তা জানিয়ে অত্র এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতাও পরামর্শ প্রদানের মাধ্যমে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করছি।