What News :

. | .

নিয়ম-কানুন


  • শিক্ষার্থীদের প্রতি নির্দেশঃ

    ১। প্রত্যেক শিক্ষার্থী নির্ধারিত পোশাক পরে বিদ্যালয়ে আসবে। অন্যথায় শ্রেণিতে প্রবেশ করতে দেয়া হবে না।
    ২। প্রতিদিনের পড়া শিখে, হোমওয়ার্ক করে, পাঠ্যবই, ডায়েরি, খাতা কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সঙ্গে নিয়ে স্কুলে আসতে হবে।
    ৩। নিয়মিত ও সময় মত (৯.৩০ মিনিট থেকে ১০.০০ টার মধ্যে) বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং শ্রেণি শৃঙ্খলা বজায় রাখতে হবে।
    ৪। প্রতিষ্ঠান ছুটির পূর্বে অভিভাবক ছাডা কোন শিক্ষাথীকে বিদ্যালয় ত্যাগের অনুমতি দেওয়া হবে না।
    ৫। প্রতিষ্ঠানে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন বা শিক্ষা উপকরণ ব্যতীত অন্য কোন দামি  দ্রব্য সামগ্রী আনতে পারবে না।
    ৬। প্রত্যেক শিক্ষার্থীকে পানীয় জল সংরক্ষণের জন্য পানির বোতল আনতে হবে। মনে রাখতে হবে টিফিন হিসেবে মায়ের হাতে তৈরি বা ঘরে তৈরি খাবার সর্বোত্তম।
    ৭। শ্রেণিকক্ষে খাবারের অবশিষ্টাংশ, চিপস-বিস্কুটের প্যাকেট কিংবা কোন ধরনের আবর্জনা ফেলা যাবে না। নির্দিষ্ট স্থান বা ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলতে হবে।
    ৮। সর্বদা শ্রেণিকক্ষের চেয়ার, টেবিল, বেঞ্চ ও বোর্ড নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
    ৯। প্রতিষ্ঠানের কোন সম্পদ কোন ছাত্র-ছাত্রী নষ্ট করলে তার ক্ষতি পূরণ দিতে হবে।
    ১০। প্রত্যেক ছাত্রছাত্রীর সমাবেশে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সমাবেশে উপস্থিত না থাকলে স্কুলে অনুপস্থিত বলে গণ্য হবে।
    ১১। সমাবেশ শেষে লাইন ধরে শ্রেণিকক্ষে যাবে এবং ক্লাস শেষে লাইন ধরে শ্রেণিকক্ষে ত্যাগ করবে । এই সময় কোন শিক্ষার্থী বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারবে না।
    ১২। বিদ্যালয়ের শুরুতে বা টিফিন শেষে ওয়ার্নিং বেল পডার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।
    ১৩। কোন শিক্ষার্থী প্রথম ঘন্টায় ও টিফিনের পরের এবং শেষ ঘন্টায় ক্লাসের বাইরে যেতে পারবে না। তবে অন্যান্য ঘন্টায় শিক্ষকের অনুমতি সাপেক্ষে একজন শিক্ষাথী প্রয়োজনে যেতে পারবে।
    ১৪। কোন ছাত্রছাত্রী কোন কারণে অসুস্থ থাকলে ঐদিন স্কুলে আসার প্রয়োজন নেই। তবে পরবর্তী দিন অভিভাবকের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র শ্রেণি শিক্ষকের নিকট জমা দিবে । 
    ১৫। ছাত্রছাত্রীদিগকে অবসর পিরিয়ডে লাইব্রেরি গমন বা সাংস্কৃতিক কর্মে নিয়োজিত থাকতে হবে।
    ১৬। বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোন অনুষ্ঠানে এবং জাতীয় দিবস উদযাপনে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
    ১৭। পূর্ব অনুমতি ব্যতীত কোন শিক্ষার্থী পরপর ৩ দিন অনুপস্থিত থাকলে উপযুক্ত কারণসহ অভিভাবকের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা দিতে হবে অন্যথায় ১০০ টাকা জরিমানা দিতে হবে।
    ১৮। শিক্ষার্থীদের মাথার চুল রং করা যাবে না, হাতের নখ বড় রাখা যাবে না এবং ছেলেদের মাথার চুল এক ইঞ্চির বেশি বড় রাখা যাবে না।
    ১৯। কোন শিক্ষার্থী স্কুল পলায়ন করলে তাকে ১০০ টাকা জরিমানা দিতে হবে ।
    ২০। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি মাসের  ৫, ১০, ১৫, ২৫তারিখে বেতন পরিশোধ করতে হবে । পর পর দুইমাস বেতন না দিলে পরবর্তী মাসে বিলম্ব ফি ১০০ টাকাসহ বকেয়া বেতন পরিশোধ করতে হবে। 

    বিদ্যালয়ের ইউনিফর্মঃ  

    ছাত্রদের জন্যঃ 
    ১ম থেকে ১০ম শ্রেণি: কালো রঙের প্যান্ট নীল রঙের হাফ শার্ট ও স্কুলের লগো  সম্বলিত ব্যাজ শার্টের পকেটে লাগানো থাকবে। সাদা মোজাসহ সাদা রঙের কেডস্। শীতকালে বুকবন্ধ নেভি ব্লু সুয়েটার। 

    ছাত্রীদের জন্যঃ
    মাধ্যমিক শাখা : সাদা সেলোয়ার, নীল রঙের ফ্রক, সাদা রঙের ভাঁজ করা (কেচি) ওড়না এবং সাদা স্কার্ফ । স্কুলের লগো  সম্বলিত ব্যাজ বাম হাতার উপরে লাগানো থাকবে । লাল ফিতা দিয়ে মাথায় চুল (কলা) বেণী করবে। সাদা মোজাসহ সাদা কেডস্ । শীতকালে  সামনে খোলা ও বোতাম লাগানো নেভি ব্লু- সুয়েটার।

    প্রাথমিক শাখা: সাদা সেলুয়ার, নেভি ব্লু- ফ্রক, মাথায় চুল লাল ফিতায় ঝুঁটি বেধে রাখবে। স্কুলের লগো  সম্বলিত ব্যাজ বাম হাতার উপরে লাগানো থাকবে। সাদা মোজাসহ সাদা রঙের কেডস্ । শীতকালে সামনে খোলা ও বোতাম লাগানো নেভি ব্লু- সুয়েটার।


    সম্মানিত পিতামাতা বা অভিভাবকদের জ্ঞাতব্যঃ

    পরিবার হচ্ছে প্রত্যেক শিশুর মূল শিক্ষাকেন্দ্র । এখান থেকেই শিশুর সামাজিক ভিত মজবুত হয়। শিশুর প্রতিভা বিকাশের প্রথম স্তর এই পরিবার । ফলে সন্তানের সার্বিক উন্নতিকল্পে অভিভাবকের ভূমিকা প্রধান। তাই সন্তানের উন্নত ভবিষ্যত নির্মাণে আমাদের শিক্ষকবৃন্দের সঙ্গে আপনাদের সহযোগিতা ও তৎপরতা একান্তভাবে কাম্য।

    ১। আপনার সন্তান বাড়ির কাজ বা প্রতিদিনের পড়া নিয়মিত পড়ছে কিনা সে ব্যাপারে আপনার মনোযোগ বা তদারকি কামনা করি।
    ২। আপনার কোন বক্তব্য বা পরামর্শ  থাকলে তা ডায়েরিতে লিখে বিষয় শিক্ষক, শ্রেণি শিক্ষক কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে পারেন। 
    ৩। বিদ্যালয় সম্পর্কিত কোন বিষয় বা তথ্য জানবার জন্য অফিস কিংবা শ্রেণি শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে জানতে পারেন এবং নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার মাধ্যমে শিক্ষার্থীর খোজ খবর নিবেন।
    ৪। ক্লাস শুরুর পর কোন অভিভাবক শ্রেণিকক্ষের সামনে, বারান্দায় কিংবা মাঠে অবস্থান করবেন না। আপনাদের জন্য নির্ধারিত  স্থানে অবস্থান করবেন।
    ৫। ক্লাস চলাকালিন কোন শিক্ষক-শিক্ষিকার সঙ্গে কোন আেেলাচনা করবেন না। প্রয়োজনে ক্লাস শেষে অবকাশ কালে কিংবা ছুটির পরে প্রয়োজনীয় কথা বলবেন। 
    ৬। শিক্ষার্থীদের জন্য টিফিন ও পানির বোতল বাসা/বাড়ি থেকে পূর্বেই সরবরাহ করবেন। 
    ৭। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীকৈ বিদ্যালয়ে ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি ও অন্যান্য ফি পরিশোধ করবেন। 
    ৮। অভিভাবকগণ শিক্ষার্থীদের প্রতি পরীক্ষার রেজাল্ট কার্ড দেখবেন ও স্বাক্ষর করবেন, নিয়মিত উপস্থিতি অনুপস্থিতি জানবেন।
    ৯। শিক্ষার্থীরা যাতে বাসায়/বাড়িতে টেলিভিশন, মোবাইল, ট্যাব , কম্পিউটার তথা ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রিত বা পরিমিত রাখে সে বিষয়ে সতর্ক থাকবেন। 
    ১০। শিক্ষার্থী যাতে বাসায়/বাড়িতে মাথার চুল , হাতের নখ ছোট রাখে রুচিশীল পোশাক পরে এবং বিদ্যালয়ে যাতে ইউনিফর্ম পরিধান করে, পাঠ্যপুস্তক ও খাতা-কলম নিয়ে আসে তা লক্ষ রাখবেন।