ঐতিহ্যবাহী শিকারীপাড়া তারাশংকর কালীশংকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ১৯৩২ সাল থেকে এই জনপদে আধুনকি ও যুগোপযোগী শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। এ প্রতিষ্ঠানের গুণী শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীর অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবীয় গুনাবলি অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এ শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠুক এটাই আমার একান্ত কাম্য। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে এটাই আমার প্রত্যাশা। সুস্থধারার সাংস্কৃতি বিকাশ একটা জাতির জন্য খুবই প্রয়োজন। এ প্রতিষ্ঠানের একটি গ্রন্থাগার আছে এবং সেটাকে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে এবং দক্ষ প্রধান শিক্ষকের নেত্রিত্তে এক ঝাঁক মেধাবী ও খ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদরে সার্বিক সহযোগীতা আমি একান্ত ভাবে কামনা করছি। আমি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করছি।